তানোরে বিশেষ অভিযানে ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শওকত (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু নাঈম, এএসআই মোঃ আসাদুজ্জামান ও পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তানোর থানাধীন বুরুজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ শওকত, পিতা মোঃ শহীদুল্লাহ, সাং- বুরুজ, থানা- তানোর, জেলা- রাজশাহী। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে ৪ মাসের সাজা পরোয়ানা ছিল।
তানোর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



আপনার মতামত লিখুন