খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ম্যানচেস্টার সিটির সঙ্গে চার বছর থাকবেন মিডফিল্ডার ফিল ফোডেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ম্যানচেস্টার সিটির সঙ্গে চার বছর থাকবেন মিডফিল্ডার ফিল ফোডেন

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের স্থায়ীত্ব আরও চার বছরের জন্য বাড়িয়ে নিয়েছেন তারকা মিডফিল্ডার ফিল ফোডেন। নতুন এই চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই অবস্থান করবেন ২৬ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।

ফোডেনের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে ক্লাবের নতুন প্রধান কোচ এঞ্জো মারেস্কার অধীনে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পেপ গার্দিওলার অধীনে মাত্র ১৭ বছর বয়সে সিটির প্রথম দলে অভিষেক হয় ফোডেনের। এ পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ৩৬৯টি ম্যাচ খেলেছেন। সিটির জার্সিতে তিনি ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ২টি এফএ কাপ জয় করেছেন।

এঞ্জোর সাথে আবারও কাজ করতে মুখিয়ে আছি। সিটির ট্রেবল জয়ের মৌসুমে গার্দিওলার সহকারী হিসেবে তিনি দুর্দান্ত কাজ করেছিলেন। দলের সব খেলোয়াড়ই তাকে পছন্দ ও সম্মান করে।সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মের তুলনায় কিছুটা ধীর গতিতে চলায় মে মাসে থমাস টুখেলের ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন ফোডেন। গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৭টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও চার বছরের চুক্তি করতে পেরে ফোডেন জানান, এই ক্লাবের হয়ে খেলা তার জন্য সবসময়ই একটি বড় সম্মানের বিষয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।