গজারিয়ায় মাদক সহ মাদক কারবারি আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোশাররফ হোসেন নামে এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন বাড়ৈ এর নেতৃত্বে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী শান্তি নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মোঃ মোশাররফ হোসেন (৫৭) উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী শান্তি নগর এলাকার নোয়াব আলী প্রধান এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে মাদক সহ এই কারবারি কে আটক করা হয়।
মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন