গোদাগাড়ীতে র্যাব-৫এর অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
রাজশাহীর গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মো. পলাশ আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের মেডিকেল মোড়ে সৈকত ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক পলাশ আলী গোদাগাড়ী থানার বাসিন্দা। তার পিতার নাম মো. রফিকুল ইসলাম।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত হেরোইন বিক্রির উদ্দেশ্যেই নিজ হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



আপনার মতামত লিখুন