খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

সহিদুল ইসলাম
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে মোঃ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মঙ্গলকোটা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ওই গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে, থানা সূত্রে জানা যায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে এসআই আবির হাসান এবং এএসআই রায়হানুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলকোটা গ্রামে রেজাউল করিমের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তাকে মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল’ সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ পারভেজ মাদক সেবনের দায়ে আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। ধামইরহাটকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।