খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার ওয়েস্ট ইন্ডিজের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার ওয়েস্ট ইন্ডিজের

টি-টোয়েন্টির বিনোদন সবটুকুই পেলেন হোবার্টের দর্শকরা। দুই দলই দুইশর ওপর রান করলো। কিন্তু একটি দলকে তো হারতে হবে। সেই হারা দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ।

হোবার্টে ৪১৫ রানের হাইস্কোরিং এক ম্যাচে ক্যারিবীয়দের ১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০’তে।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী এক ফিফটিতে ৭ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

ওয়ার্নার ৩৬ বলে খেলেন ৭০ রানের ইনিংস, যে ইনিংসে ১২টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান এই ওপেনার। আরেক ওপেনার জশ ইংলিশ করেন ২৫ বলে ৩৯।

এরপর অধিনায়ক মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা সুবিধা করতে না পারলেও ছয় নম্বরে নেমে টিম ডেভিড খেলে দেন ১৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস। ডেভিডের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ছিল দুটি ছক্কা। এছাড়া ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ১৪ বলে ২১।

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৩টি উইকেট পেলেও খরচ করেন ৪২ রান। আলজেরি জোসেফের ২ উইকেট নিতে লাগে ৪৬ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১তম ওভারেই দলীয় ১০০ পূরণ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৫১ বলে ৮৯ রান তুলে দেন দুই ওপেনার ব্রেন্ডন কিং আর জনসন চার্লস। কিং ৩৭ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন ৫৩ রান। চার্লস ২৫ বলেই করেন ৪২, হাঁকান ৬টি বাউন্ডারি আর একটি ছক্কা।

এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে যারাই মাঠে এসেছেন, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা করেছেন। নিকোলাস পুরান ১৭ বলে ১৮ রানের ইনিংসে ২ ছক্কা, অধিনায়ক রভম্যান পাওয়েল ৫ বলে ১৪ রানে ২ ছক্কা হাঁকান। শাই হোপ ৮ বলে ৩ বাউন্ডারিতে করেন ১৬।

শেষ দুই ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ৪০ রান। জেসন হোল্ডার চেষ্টা করেছেন। ফলে শেষ ওভার পর্যন্ত জিইয়ে ছিল লড়াই। তবে ১৫ বলে ৩ চার আর ২ ছক্কায় শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজি থাকলেও হোল্ডার দলকে জেতাতে পারেননি। ৮ উইকেটে ২০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

হাইস্কোরিং এই ম্যাচেও দারুণ বল করেছেন অসি লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। ২০ রানে ২ উইকেট শিকার মার্কাস স্টয়নিসের।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।