খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তার চুরি হওয়ায় জ্বলছে না স্ট্রিট লাইট: চরম দুর্ভোগে নামাজগ্রামবাসী

মোঃ জমির হোসেন
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
তার চুরি হওয়ায় জ্বলছে না স্ট্রিট লাইট: চরম দুর্ভোগে নামাজগ্রামবাসী

বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রামের পশ্চিমপাড়ার সাদিপুর সড়কের দুই পাশে স্থাপিত লাইটপোস্টগুলো যেন এখন কেবলই দাঁড়িয়ে থাকা নিষ্ক্রিয় খুঁটি। দীর্ঘদিন ধরে বাতি না জ্বলায় ভুতুড়ে অন্ধকারে আচ্ছন্ন থাকে পুরো সড়ক। এতে চরম নিরাপত্তা ও চলাচলের ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসী দ্রুত বাতি চালুর দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। ​স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বেনাপোল পৌরসভার সড়ক বাতি পরিদর্শক শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইটপোস্টগুলো স্থাপনের পর পরই ২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের পিকেএস রাস্তার মোড় থেকে শুরু করে সাদিপুর গ্রামের বেলতলা পর্যন্ত প্রায় পুরো সড়কের বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। তার চুরি যাওয়ার কারণেই দীর্ঘ দিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কে বৈদ্যুতিক আলো চালু করা সম্ভব হয়নি। ​তবে এই অজুহাতে দিনের পর দিন এমন গুরুত্বপূর্ণ সড়ক অন্ধকারে ফেলে রাখা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাতের বেলা অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড ও পথচারীদের চরম ভোগান্তি। ​ এ বিষয়ে নামাজগ্রাম ও সাদিপুরবাসী পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে নতুন তার সংযোগের মাধ্যমে সড়ক বাতিগুলো সচল করার জোর দাবি জানিয়েছেন। দ্রুত কোনো সমাধান না এলে পুরো গ্রামের মানুষকে সাথে নিয়ে রাজপথে প্রতিবাদ ও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।