খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

আছমা আক্তার আখি
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে পেশাদার স্প্রে ম্যানদের মাঝে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন, কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও দিনব্যাপী স্প্রে ম্যানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার (৩আগষ্ট) ইনতেফা কোম্পানি আয়োজনে সদর উপজেলা কৃষি অফিস হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ইনতেফা কোম্পানির রংপুর ডিভিশনাল ম্যানেজার আবু তাহের মামুন এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ৩০ জন স্প্রে ম্যানদের মাঝে চার্জার স্প্রে মেশিন সহ সকল প্রকার সরঞ্জাম ও ১০০ জন কৃষকের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন পঞ্চগড় কৃষি অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুন্নবী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খুরশিদা আলম প্রমুখ।

অনুষ্ঠানে কোম্পানির ডেপুটি এড়িয়া ম্যানেজার ছানোয়ার হোসাইন দিনব্যাপী জেলার ৩০ জন স্প্রে ম্যানকে বালাইনাশক ব্যবহারে সচেতন হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্প্রের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় ইনতেফা কোম্পানির মাঠ পর্যায়ের বিভিন্ন ধরনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।