খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চরমাজারদিয়া বিওপির একটি দল দামকুড়া থানাধীন চরমাজারদিয়া এলাকার একটি লিচু বাগানে অভিযান চালায়।

বিজিবি জানায়,ওই লিচু বাগানে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক লুকিয়ে রাখা হয়েছে – এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আশপাশে কোনো মাদক কারবারিকে পাওয়া যায়নি। পরে বাগানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ খুলে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে,জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি).

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।