খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হাজীগঞ্জে

মোবাইল চুরি করে ‘ভুয়া এসপি’ জেলহাজতে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ
মোবাইল চুরি করে ‘ভুয়া এসপি’ জেলহাজতে!

হাজীগঞ্জ বাজারে ভুয়া পুলিশ সুপার (এসপি) রাছেল পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার বিকালে আটককৃত ভুয়া এসপি রাছেল পাটোয়ারিকে আদালতে প্রেরণ করেছেন বলে জানান হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ।

আটককৃত রাছেল পাটোয়ারি চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারির ছেলে।

পুলিশ জানায়,গেলো সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডস্থ হৃদয়ের সেলুনে সেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেয় রাছেল পাটোয়ারি।

ওই সময় সেলুন কর্মীদের কাজের ব্যস্ততায় কৌশলে তাদের দু’টি ফোন নিয়ে পালিয়ে যায়। এরপর ওই মোবাইল হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে।

ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাছেল পাটোয়ারিকে সিসি ফুটেজ দেখে সনাক্ত করে ধরার চেষ্টা করেন। পুনরায় সে হাজীগঞ্জ বাজারের থানা রোডস্থ এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, রাছেল পাটোয়ারি একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে পুলিশের ভুয়া এসপি পরিচয়ে কয়েকটি মামলার খোঁজ মিলেছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।