খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাহামিনা দিতি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকেই নেতৃত্ব দিতে হবে। সমাজে যেন কোনো বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকারও আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত ‘টাইগার রান ২০২৬’ মিনি ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু উপাচার্য বা প্রশাসনের নয়; একজন নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। সকালে ঘুম থেকে উঠে যারা এই দৌড়ে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যেই দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন, প্রত্যাশা ও দায়বদ্ধতা রয়েছে। এমন তরুণদের হাত ধরেই একটি সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব।”

প্রতিমন্ত্রী জানান, প্রথমে ‘টাইগার রান’ সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল না। তবে অনুষ্ঠানে এসে এর উদ্দেশ্য ও তাৎপর্য জেনে তিনি মুগ্ধ হয়েছেন। তাঁর ভাষায়, “বিশ্ব বাঘ দিবসকে কেন্দ্র করে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ ধরনের আয়োজন হওয়া উচিত। এতে তরুণদের বন্যপ্রাণী সংরক্ষণ, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে সচেতন করা সম্ভব হবে।”

তিনি বলেন, “এই আয়োজন শুধু একটি দৌড় নয়; এটি তরুণদের মধ্যে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের অবক্ষয় দূর করে ইতিবাচক পরিবর্তন আনতে এমন উদ্যোগের প্রয়োজন রয়েছে।”

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষিত বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য, দেশের কোনো শিক্ষিত তরুণ-তরুণী যেন বেকার না থাকে। শুধু ডিগ্রিধারী তৈরি নয়, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবককে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগের কথা তুলে ধরেছেন। এ ধরনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বক্তব্যে আমিনুল হক বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণীর প্রতি সহমর্মিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে বন্যপ্রাণীসহ সব প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।”

নিজের ফুটবল জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ভোরবেলার অনুশীলনের অভ্যাসের কথা তাঁর মনে পড়ে গেছে। বৃষ্টিভেজা আবহাওয়ায় আয়োজিত এই ম্যারাথন অংশগ্রহণকারীদের জন্য ভিন্নমাত্রার আনন্দ নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের একটি দাবির প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করবেন।

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।