খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফেন্সিডিলসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাকৃতরা হলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার মোঃ আবু তালেবের ছেলে মোঃ নুরুজ্জামান মিয়া (২৮) এবং হাতিবান্ধা থানার ধুবলী এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে র‍্যাব। রোববার র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বগুড়া র‍্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট হতে ঢাকাগামী একটি পিকআপযোগে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রি সাড়ে ১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন গোকুল গ্রামস্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ নুরুজ্জামান মিয়া (২৮) ও মোঃ মমিনুল ইসলাম (৩৫) কে তাদের চালিত পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত ২৯৩ বোতল ফেনসিডিল এবং ০২ টি মোবাইল, ০৪ টি সীম ও নগদ ৬,৬৫০ টাকাসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। দাপ্তরিক কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।