রাজশাহীর তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ৩ আগস্ট, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মো. মাসউদ আলী, সঙ্গীয় এসআই উৎপল কুমার সরকার, এএসআই মোঃমতিউর রহমান, এএসআই মোঃশাহাদত হোসেন ও এএসআই মোঃমহসিন আলম ফোর্সসহ উপজেলার নোনাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নোনাপুকুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃসবিজান (৫০), স্বামী- মোঃ শমসের আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৩০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। এবারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন