খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শার্শায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত: শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জমির হোসেন
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
শার্শায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত: শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর জেলার শার্শায় ৫ আগস্ট ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ২০২৬ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের শহীদদের স্মরণে দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মঙ্গলবার(৫ আগষ্ট) সকালে শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রথমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।
​আলোচনা সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
​শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন,​উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,​জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান
​সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল( নাভারণ) মো. আরিফ হোসেন
​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক,
​বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন,​বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান,
​বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,​বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক,​শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,​শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,​বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন ও
​এনসিপি নেতা আকাশ হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যেসকল তরুণ ও সাধারণ মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মত্যাগ করেছেন, জাতি চিরকাল তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” ​বক্তারা আরও জোর দিয়ে বলেন, “গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদদের এই স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”

​অনুষ্ঠান প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।