খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদকসেবী ভাতিজাকে তুলে আনতে গিয়ে চাচাকে পিটিয়ে হত্যা

আলমগীর বাবু
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
মাদকসেবী ভাতিজাকে তুলে আনতে গিয়ে চাচাকে পিটিয়ে হত্যা

চাঁদপুর সদর উপজেলার মান্দারী এলাকায় মাদকসেবী ভাতিজা জিসান (২৫) কে তুলে আনতে গিয়ে চাচা শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এই ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

তার ভাই স্বপন পাটোয়ারী ও রিয়াদ পাটোয়ারী জানান, ৪ নং মাহমুদপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স্বপন মাহমুদের নির্দেশে শাকিলের নেতৃত্বে মান্দারী এলাকায় ৩০/৪০ জনের একদল যুবক জিসানকে খুঁজতে যায়। এ সময় চাচা শাহজাহান পাটোয়ারী (৫০)কারণ জানতে চেয়ে বলেন বাড়ীতে মহিলরা আছে বলে বাঁধা প্রয়োগের চেষ্টা করেন। এসময় তারা বাঁশের লাঠিশোটা ও ইট দিয়ে আঘাত করে।
চাঁদপুর সদর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, হাসপাতালে নেয়ার আগেই শাহজাহান পাটোয়ারীর মৃত্যু হয়। এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুপক আহমেদ তার শারীরিক অবস্থা দেখে মৃত ঘোষণা দেন।
ঘটনার পর পর সন্ধ্যার দিকে ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় বিক্ষুব্ধ জনতা চাঁদপুর কুমিল্লা মহাসড়ক
৩ ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবির এর নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।