রাজশাহী র্যাব-৫ এর অভিযানে ৪৩ লক্ষাধিক টাকার বিদেশী জাল টাকাসহ ২ জন গ্রেফতার
রাজশাহী র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা মূল্যের বিদেশী জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে জাল টাকা তৈরির সরঞ্জাম।
র্যাব-৫, রাজশাহীর অধীনস্থ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গত ৮ আগস্ট রাত ১০টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৫নং ওয়ার্ডের বালুবাগান এলাকায় মোঃ মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাব। ভবনটি পলাতক আসামী খান সাহেব (৪০) এর ভাড়া বাসা হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকেই ওই ২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মোঃ শামীম আলী (৩২), থানা-নিয়ামতপুর,জেলা- নওগাঁ।
মোঃ তসিকুল ইসলাম (৩০), থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব-৫, রাজশাহী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা পলাতক আসামী খান সাহেবের মদতে দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



আপনার মতামত লিখুন