বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ ৮ জন পুলিশের পাহারায় আদালতে চালান
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামি ও একটি নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “আমরা দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে বেনাপোল পোর্ট এলাকায় কাজ করে যাচ্ছি। কোনো ধরনের অপকর্ম, মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সচেতন মহল মনে করছে। তাদের মতে, নিয়মিত অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে বেনাপোল পোর্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।



আপনার মতামত লিখুন