খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় মাগুরায় দুই ফার্মেসিকে জরিমানা

সোহেল রানা
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় মাগুরায় দুই ফার্মেসিকে জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ​মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১১টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত লাঙ্গলবাঁধ বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। ​অভিযান পরিচালনাকালে ‘মেসার্স আব্দুল্লাহ ফার্মেসি’তে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল। তাছাড়াও, কোনো সনদপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়াই দোকান পরিচালনা, ফ্রিজ ও র‍্যাকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিনসহ অন্যান্য ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং বিক্রয়-নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ মজুতের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ফার্মেসির মালিক মো. মহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করা হয়। ​একই অভিযানে ‘মেসার্স পপুলার ফার্মেসি’র ফ্রিজ ও র‍্যাকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন এবং ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সজীব মন্ডলকে আইনটির ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ​পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন মাগুরা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দল। ​অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।