রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে (বিজিবি)
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া ও বিদিরপুর বিওপি এই অভিযান পরিচালনা করে।
১বিজিবি ব্যাটালিয়ান জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ১২ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানাধীন বরেন্দ্র এলাকার মেহগনি বাগানে অভিযান চালায় চরমাজারদিয়া বিওপির টহল দল। সেখানে জঙ্গলের মধ্যে মেহগনি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা থেকে ২৮ বোতল ভারতীয় Broncof-C (কোডিনযুক্ত সিরাপ) জব্দ করা হয়।
অপর অভিযানে আজ ১৩ আগস্ট রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানাধীন বিদিরপুর বালুরঘাট এলাকায় বিদিরপুর বিওপির টহল দল। এসময় এক চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ধাওয়া দেয়। পরে বস্তা ফেলে পালিয়ে যায় সে। ফেলে যাওয়া বস্তা থেকে ৪০ বোতল ভারতীয় JD মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া ও গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



আপনার মতামত লিখুন