খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় শ্রীপুরে শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

অমলেন্দু সরকার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
মাগুরায় শ্রীপুরে শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কারিগরি শাখা ৩-১গোলে জেনারেল শাখাকে পরাজিত করে বিজয়ী হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম। অতিথিদ্বয় খেলা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন।
প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের বলেন তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা করবে।
সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরুষ্কার গ্রহন করেন মইনুল ইসলাম নাইম,জেনারেল শাখা,ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার নির্বাচিত হন মোঃশিমুল বিশ্বাস,কারিগরি শাখা,শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হন সাকিব সানি সাকিব,ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন পার্থ বিশ্বাস। ম্যাচটি পরিচালনা করেন কে এম রোকনুজ্জামান এবং ধারাভাষ্য প্রদান করেন মিয়া নুরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃনাজমুল হক,সিনিয়র শিক্ষক জি এম মিজানুর রহমান,আব্দুল কাদের সিদ্দিকী,,স্বপ্না সরকার,রথীন্দ্রনাথ বিশ্বাস,মোঃশরিফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।