খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের নিচে প্রাণ গেল নবম শ্রেণির তায়েবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
চাঁদপুরে ট্রেনের নিচে প্রাণ গেল নবম শ্রেণির তায়েবার

চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে সদর উপজেলার তাজুল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় তায়েবা চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি। পরে তার সঙ্গে থাকা মাদ্রাসার পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
তায়েবার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৫ বছর বয়সে একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতি স্বজন ও সহপাঠীদের গভীরভাবে নাড়া দিয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা রেললাইন পারাপারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ট্রেন চলাচলের সময় রেললাইন পারাপার না করার বিষয়ে পথচারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।