খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাইয়ের চেতনায় সাড়ে ৬ কিলোমিটার তারুণ্যের দৌড়

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
জুলাইয়ের চেতনায় সাড়ে ৬ কিলোমিটার তারুণ্যের দৌড়

জুলাই বিপ্লবের চেতনা হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে জাগরণ সৃষ্টি ও জুলাইয়ের স্মৃতি তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাগরণ ম্যারাথন-২০২৬’। সাড়ে ৬ কিলোমিটার পথজুড়ে এ আয়োজনে অংশ নেন তিন শতাধিক ছাত্র ও যুবক। দৌড়, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনে উঠে আসে জুলাই আন্দোলনের নানা স্মৃতি।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টায় তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়ের গন্তব্য ছিল বরমী বাজার নতুন ব্রিজ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান।

সকাল থেকেই টেংরা বাজার এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী ছাত্র ও তরুণরা। নির্ধারিত সময়ে ম্যারাথন শুরু হলে সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে ছুটে চলেন অংশগ্রহণকারীরা। দৌড় শেষে বরমী বাজার নতুন ব্রিজে পৌঁছান প্রায় তিন শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ম্যারাথনের পর জুলাই জাগরণের চেতনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে আয়োজন করা হয় রক্তাক্ত জুলাইয়ের বিভিন্ন চিত্র প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইসমাইল পাঠান। বিশেষ অতিথি ছিলেন ডুয়েট শাখার সভাপতি তাসনিম আলম সাঈদী।

আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শ্রীপুর আদর্শ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, শ্রীপুর পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম রিয়াদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ছাত্র-যুবক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এসময় মোস্তাফিজুর রহমান খান বলেন, জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ধারণ করে তরুণ সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। জুলাই জাগরণের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।