গজারিয়ায় উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ-কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকাল এগারোটা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
তিনি বক্তব্যে বলেন নদীমাতৃক বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন টেক ব্যক বাংলাদেশ এর পাশাপাশি আমরা বলাবো মাছের দেশ বাংলাদেশ, মাছের দেশ নদী বেষ্টিত মুন্সীগঞ্জ গজারিয়া।মাছের বংশ বিস্তার সহায়তা রেনু-পনা রক্ষায় নদীতে নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ এতে পুলিশ প্রশাসন সহ মৎস্য অধিদপ্তর কাজ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সামাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন , গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরুজিৎ কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সার আরাফাত বীন সিদ্দিক, উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক সহ একাধিক ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ।
আলোচনা শেষে উপজেলাধী দুইজন মৎস্য চাষি, একজন মৎস্য খাদ্য উৎপাদন কারীকে পুরষ্কৃত করা হয়। পরে প্রধান অতিথি কামরুজ্জামান রতন এমপি’র নেতৃত্বে রসুলপুর ঘাট এলাকায় ফুলদী নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। আর আগে
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ এর প্রধান ফটাক থেকে একটি র্যালী ভবেরচর-রসুলপুর সড়ক প্রশিক্ষণ করে রসুলপুর খেয়াঘাটে এসে শেষ হয়।



আপনার মতামত লিখুন