খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গহীন জঙ্গলের ভেতর চোলাই মদের আস্তানায় অভিযান, দুই নারীসহ আটক – ৩

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
গহীন জঙ্গলের ভেতর চোলাই মদের আস্তানায় অভিযান, দুই নারীসহ আটক – ৩

গাজীপুরের শ্রীপুরে গহীন জঙ্গলের ভেতর গড়ে ওঠা চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদভর্তি ৬টি ড্রামও জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকার জঙ্গলঘেরা স্থানে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোসাইদ এলাকার নির্জন ও জঙ্গলঘেরা স্থানে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ ছিল। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

এরপর শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় ওই স্থানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থলে থাকা ৯টি ড্রাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়টি ড্রামে চোলাই মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ। একই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জঙ্গলের ভেতরে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছিল। নির্জন এলাকা হওয়ায় সেখানে গোপনে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সহজ ছিল বলে জানান তারা।

অভিযানে নেতৃত্ব দেওয়া শ্রীপুর থানার এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মদভর্তি ছয়টি ড্রাম জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম দৈনিক ঢাকার ডাক কে বলেন, চোলাই মদ তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ওই এলাকায় এ ধরনের কার্যক্রম চলছিল কি না এবং এর পেছনে কারা রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।