খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুবিদপুর পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬ আয়োজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
সুবিদপুর পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬ আয়োজন

শিক্ষা, ঐক্য ও প্রগতির বার্তা নিয়ে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬’।
টুর্নামেন্টকে ঘিরে ইউনিয়নের ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করতে ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার আনন্দে সবাইকে একত্রিত করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।