খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে বাঘের বাজার পর্যন্ত সড়ক ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী অভিযানে মহাসড়কের দুই পাশে থাকা বিভিন্ন মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০ অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা ও খাসজমি দখল করে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এতে মহাসড়ক সরু হয়ে যানজট ও দুর্ঘটনা বেড়ে যায়। জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত ও নিরাপদ রাখতে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউএনও মো. সাজ্জাত হোসেন দৈনিক ঢাকার ডাক কে বলেন, মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কারণে দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি), পুলিশ, র‍্যাব ও সড়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর সরকারি জমি উদ্ধারে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে, কমবে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।