চট্টগ্রামে নিজের মাথায় গুলি চালিয়ে আত্নহত্যা করলেন ব্যাংক কর্মকর্তা
চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করার পর শাহিদ হোসেন (৪৫) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার ( ২২ আগষ্ট ) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় ইমাম হোসেন নামের একব্যক্তির বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। মৃত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। ঘটনার বিষয়ে নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। তিনি জানান, পিস্তলটি কোথা থেকে এসেছে? পিস্তলটি তার ড্রয়ারে ছিল কি না, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন।
এবিষয়ে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘সকালে হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে’। এ ঘটনায় পিস্তলটি কীভাবে তার কাছে এলো এবং কেন তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।



আপনার মতামত লিখুন