চোখে টার্গেট লাইট মেরে কৃষকদল নেতাকে দুর্বৃত্তের গুলি
গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের নেতাকে হত্যার উদ্দেশ্যে ২ রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
গুলি ২টি অফিসের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, গুলির আতঙ্কে ওই নেতা টেবিরের সাইটে পড়ে প্রাণে বেঁচে যান।
গুলির আতঙ্কে জ্ঞান হারালে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনা ঘটে শনিবার (২২ আগস্ট)রাত ১০টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে কৃষকদল নেতা জজ মিয়ার অফিসে।
ভুক্তভোগী মো. জজ মিয়া উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
তিনি গাজীপুর ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ডের সভাপতি।
জজ মিয়া জানান, শনিবার রাত ১০টার দিকে তিনি ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে অফিসের কাঁচের বেষ্টনির সামনে দাঁড়ায়ে তার চোখে লেজার লাইট ধরে টার্গেট করে তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা।
গুলির আতঙ্কে জজ মিয়া টেবিলের সাইটে পড়ে জ্ঞান হারান। গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ সময় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ‘গুলি ছোঁড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন