খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জরিমানার আওতায় পড়েছে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস, উৎসব সুপার শপ এবং রিও ক্যাফে-মাজায়দার। এসময় মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এ চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানক জরিমানা করা হয়। গতকাল রবিবার সকালে অভিযানের বিস্তারিত তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।

 

 

তিনি বলেন, শনিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে নিম্নমানের ঘি ব্যবহার, ভেজাল খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক-বিস্কুট সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

 

মেরিডিয়ান ফুড প্রোডাক্টসে নিম্নমানের চিপস, নুডলস ও ম্যাংগো বার উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ, পোকামাকড়যুক্ত কাঁচামাল ও পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। উৎসব সুপার শপে মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মাংস সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের লেভেলিংয়ে অনিয়ম, নিবন্ধন ছাড়া শিশুখাদ্য ও ফুড সাপ্লিমেন্ট বিক্রিসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

এছাড়া রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ না থাকার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানোন্নয়ন ও প্রয়োজনীয় তথ্য-প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র‍্যাব-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।