পিসিবি-পণ্য কেন্দ্র করে প্রাণ গেল ইউপি সদস্যর
ঝিনাদহের, শৈলকুপায় টিসিবি পণ্য বিতরণ নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে প্রাণনাশ করা হয়েছে। ঘটনাটি পৌরসভার মালিপাড়া গ্রামে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। নি/হ/তের মূল বাড়ি উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণ নিয়ে সাবেক মেম্বার ইলিয়াসের ছেলে রিসালাত হোসেন (ম্যাজিস্ট্রেট) চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের সঙ্গে তর্কবিতর্ক ও হাতাহাতিতে জড়ান। এরই সূত্র ধরে ওই বিকালেই হাজি মার্কেট এলাকায় ইলিয়াসকে থামিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মা-রা যান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মতামত লিখুন