খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৪ বছরের কারাদণ্ড

কে এম রাজিব
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শাহ আলম (৪৪) নামে এক যুবককে পৃথক দুই ধারায় মোট ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শাহ আলম, কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

 

মামলার নথি থেকে জানা যায়, শাহ আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে প্রায় ৫০ লাখ ৫ হাজার ২৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য না পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও শাহ আলম দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
দুদকের পিপি রেজাউল করিম রনি বলেন, দুদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহ আলমকে পৃথক দুই ধারায় মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।