খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় নারীসহ ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস

সোহেল রানা
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
মাগুরায় নারীসহ ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস

মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয়ে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​আটককৃতরা হলেন—ঝিনাইদহের মোছা. আছমা খাতুন (৩১), হাসানুজ্জামান (২৮), ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫) ও সাকিব (২৩); কুড়িগ্রামের ছাব্বির হোসেন (২২) এবং মাগুরার আল-আমিন হোসেন (২২)। ​পুলিশ জানায়, চক্রটি একটি মাইক্রোবাসে করে শ্রাবনী নামে এক নারীকে অপহরণের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযানে গেলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ নারীসহ চক্রের সাত সদস্যকে আটক করে। পরবর্তীতে তাদের কাছ থেকে সিআইডির লোগোসংবলিত ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ১টি মাইক্রোবাস ও ৮টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ​বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ​পুলিশ সুপার আরও জানান, তদন্তে এই অপহরণ চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগী শ্রাবনীর দ্বিতীয় স্বামী শিমুলের নাম উঠে এসেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।