খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬-এ পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই প্রতিযোগিতার মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বিজিবি রানার্স আপ হয়েছে।

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে গত ২৮ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সভাপতিত্ব করেন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং দেশের ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ ২২টি দলের প্রায় ৪৫০ জন পুরুষ ও মহিলা তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ উভয় দলই ৪টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক অর্জন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে ৪টি তাম্র পদক নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়।

অন্যদিকে, মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ ২টি স্বর্ণ ও ১টি তাম্রসহ মোট ৩টি পদক অর্জন করে এ বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব শায়রুল কবির খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে। তায়কোয়ানডোসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য এ বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষেরই প্রতিফলন।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।