খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়

অমলেন্দু সরকার
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়

মাগুরার শ্রীপুর উপজেলা কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর – ডুমাইন ঘাটে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

 

২৯আগষ্ট সকাল ১১টায় কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কমলাপুর -ডুমাইন ঘাটে অভিযান পরিচালনা করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলাম সরোজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে মোঃ জামাল খান, পিতা মৃত ছানা খান,গ্রাম -কমলাপুর -কে -২০০০০/-(বিশ হাজার টাকা) জরিমানা আদায় করেন ও দুদিনের মধ্যে বালু সরিয়ে নিতে মৌখিক ভাবে নির্দেশ দেন।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন ধরে মোঃ জামাল খান ঘাটে চলাচলের জায়গা দখল করে মোঃ মাহমুদ,পিতা নান্নু মিয়া, গ্রাম নাকোল এর কাছে লিজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন খান,নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল মালেক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স,স্থা নীয়দের মধ্যে মাহবুব,আসলাম,আজাদ বিশ্বাস,মসলেম বিশ্বাস,মোহাম্মদ আলী,দুলাল বিশ্বাস,তপন বিশ্বাস,তুহিন খান,মিজান মোল্লা,শহর আলী,জাহাঙ্গীর খান,তাহসিন বিশ্বাস, ঘাটের মাঝি দুলাল শেখ সহ গ্রামের গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।