খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক

অমলেন্দু সরকার
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে মাদিয়াপাড়া গ্রামে একটি ৩ বছরের শিশু সড়ক দূর্ঘনায নিহত হয়েছে। নিহত শিশুটি নাম মোহাম্মদ, বয়স-৩ বছর ১মাস,পিতার নাম-কবির মন্ডল,গ্রাম-পূর্ব মাদলা,শৈলকূপা-ঝিনাইদহ। নিহত শিশুটির নানার নাম আকমল শেখ,গ্রাম- মাদিয়াপাড়া,আমলসার,শ্রীপুর- মাগুরা। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায় শিশুটির তিন মাস বয়সে তার পিতা মাতার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকেই সে মায়ের সাথে নানা বাড়ি মাদিয়াপাড়াতেই বসবাস করে আসছে।

 

২৯আগষ্ট শনিবার বিকাল ৩টার সময় শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় বদনপুরের দিক হতে একটি ইট টানা খালি লাটা হাম্বার শ্রীপুরে দিকে ছুটে আসছিল। হঠাৎ শিশুটি রাস্তার দিকে ছুটি আসতেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিতহ হয়।

 

এলাকাবাসী লাটা হাম্বারটিকে ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালিনগর বাজার পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। গাড়িতে থাকা দুই জন পালিয়ে যেতে সক্ষম হলোও একজন দৌড়িয়ে পাশে আসাদুজ্জামানের বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখে। পরে শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস,আই তৌহিদুর রহমানে নেতৃত্বে ও উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোর সহযোগিতায় ড্রাইভারকে থানাতে আনা হয়। ড্রাইভারের নাম-বিপুল শেখ,বয়স -২৫বছর,পিতার নাম-লাভলু শেখ,গ্রাম -রায়নগর, শ্রীপুর -মাগুরা। পালিয়ে যাওয়া দুজনের নাম পরান ও স্বজল গ্রাম -নাকোল, শ্রীপুর-মাগুরা।আটকৃত ড্রাইভার বিপুল শেখ দাবি হেলপার পরান গাড়িটি চালাচ্ছিল।

 

এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করা। শ্রীপুর থানা পুলিশ জানায় কাজ প্রক্রিয়াধীন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।