খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তাকওয়ার চাঁপায় পোশাক শ্রমিক নিহত, ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ বাসে বিক্ষুব্ধদের আগুন

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
তাকওয়ার চাঁপায় পোশাক শ্রমিক নিহত, ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ বাসে বিক্ষুব্ধদের আগুন

গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় তাকোয়া বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে৷ এই ঘটনায় নিহতের সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে, এসময় তাকওয়া পরিবহন নামের একটি মিনিবাসে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা।

 

সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নিহত মরিয়ম আক্তার। তিনি স্থানীয় সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় যানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে কারখানায় যাচ্ছিলেন মরিয়ম। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মরিয়ম।

 

দুপুরে সহকর্মীর মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও তাকওয়া পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করেন।

 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এক, পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।