খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

কে এম রাজিব
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার ( ২৯ আগষ্ট ) দুপুরে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নং রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মোঃ ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মোঃ এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মোঃ ফরহাদ উল্ল্যাহ (১৯), মোঃ আরাফাত (২০), মোঃ ইফাত রহমান (১৯), মোঃ পারভেজ (২৫), মোঃ হায়দার (১৯), মোঃ নয়ন হোসেন ইমন (১৭), ও মোঃ আব্দুল্লাহ আরমান (১৭)।

 

পুরো সূত্রে জানা যায়, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পুলিশ ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট দুপুর সাড়ে ১২টার সময় পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ১নং রেলগেইটস্থ পাকা রাস্তার উপর মিছিল করার সময় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের এসব সক্রিয় কর্মীদের গ্রেপ্তার করা হয়। এসংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।