খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টার মধ্যে ৪ গরুর মৃত্যু

আমীর হামজা সোহেল
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টার মধ্যে ৪ গরুর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার পর হঠাৎ চারটি গরুর মৃত্যু হয়েছে। কোনো দৃশ্যমান অসুস্থতার লক্ষণ ছাড়াই অল্প সময়ের ব্যবধানে গরুগুলোর মৃত্যুতে মালিকসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হামির উদ্দিনের ছেলে নজরুল ইসলামের গরুগুলোকে সকালে ধানের গুঁড়া ও ফিট খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যেই গরুগুলো মাটিতে ছটফট করতে শুরু করে। একপর্যায়ে একে একে চারটি গরু মারা যায়।

 

গরুর মালিক নজরুল ইসলাম জানান, গরুগুলোর মধ্যে আগে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। হঠাৎ চারটি গরু মারা যাওয়ায় তিনি আনুমানিক তিন লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

এদিকে, গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ জানতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে মৃত গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ ঘটনায় খামারি নজরুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

তবে ধানের গুঁড়া ও ফিট খাওয়ার সঙ্গে গরুগুলোর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।