খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় অবৈধ সারের আস্তানায় অভিযান: ৩২৮ বস্তা জব্দ, ক্ষুব্ধ কৃষক

সোহেল রানা
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
মাগুরায় অবৈধ সারের আস্তানায় অভিযান: ৩২৮ বস্তা জব্দ, ক্ষুব্ধ কৃষক

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে অবৈধ সারের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি দোকান ও একটি বসতবাড়ি থেকে মোট ৩২৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। শনিবার রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

ঘটনাস্থল থেকে জানা গেছে, আমলসার বাজারের ব্যবসায়ী মো. শহীদ জর্দার (৫৫) পিতা: মৃত বদিয়ার জর্দার এর মালিকানাধীন দুটি দোকান থেকে ২৫৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪৬ বস্তা ডিএপি এবং ৪ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়।

 

একই সময়ে অপর ব্যবসায়ী মো. নবাব জর্দার (৬০) পিতা: মৃত তফেল জর্দার এর দোকানে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার উদ্ধার করেন শ্রীপুর উপজেলা প্রশাসন ।

 

অভিযানের সময় মো. শহিদ জর্দার গা-ঢাকা দেন। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে বাজারে সার পাওয়ার খবর পেয়ে গভীর রাত পর্যন্ত হাজারও কৃষক সারের আশায় ভিড় জমান। শেষ পর্যন্ত সার না পেয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে ফিরে যান।

 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া এবং তদন্ত অফিসার মো. আতাউর রহমান। সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম (হিরো), অ্যাড. মো. ইমরান শেখ এবং বাজার কমিটির সভাপতি মো. ময়েন উদ্দিন শেখ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানায় কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ সার মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।