খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় ২৮৮ বস্তা সার উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

সোহেল রানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
মাগুরায় ২৮৮ বস্তা সার উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন ছাড়া সার মজুত রাখার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
​বৃহস্পতিবার বিকালে উপজেলার টিকারবিলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারের জামিরুল ইসলামের বসতঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ঘর থেকে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে জানা যায়।
​পরবর্তীতে সারের অবৈধ মজুত রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসমাউল হুসনা পিংকি সার ব্যবস্থাপনা আইনে জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি জানান, কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনকারীদের বরদাশত করা হবে না। জনস্বার্থে সার ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপ সহকারী কৃষি কর্মকর্তা,শ্রীপুর থানা পুলিশ টিম ও স্থানীয় লোকজন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।