খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে প্রতারণা ও জুয়ার অভিযোগে চীনা,পাকিস্তানি, ভিয়েতনামি নাগরিক আটক

কে এম রাজিব
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে প্রতারণা ও জুয়ার অভিযোগে চীনা,পাকিস্তানি, ভিয়েতনামি নাগরিক আটক

ট্টগ্রামে অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনা, পাকিস্তানি ও ভিয়েতনামি নাগরিকসহ অন্তত ৬২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকার একটি ভবনে কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান চালিয়ে তাদের আটক হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, খুলশীর একটি ভবনকে অনলাইন প্রতারণা ও জুয়ার কার্যক্রম পরিচালনার জন্য ভাড়া নিয়েছিল একটি চক্র। ওই ভবনে অভিযান চালিয়ে বেশ কিছু ল্যাপটপ, মুঠোফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেয়া একজন পুলিশ কর্মকর্তা জানান, বিদেশি নাগরিকেরা পুরো ভবনটি ভাড়া নিয়েছিলেন। আটক ব্যক্তিদের অনেকেই পুলিশকে জানিয়েছেন, তারা প্রায় ছয় সপ্তাহ আগে ‘ভিসা অন অ্যারাইভাল’ নিয়ে বাংলাদেশে এসেছেন।

 

আটক ব্যক্তিদের বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে কি না, তাদের কেউ চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে অবস্থান করছিলেন কি না—এসব বিষয় যাচাই করছে পুলিশ। একই সঙ্গে তাদের পরিচয়, জাতীয়তা এবং কথিত অনলাইন প্রতারণা ও জুয়ার কার্যক্রমে সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।