রাজশাহীর চারঘাটে ৫.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার, র্যাব-৫ এর অভিযান
রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা থেকে ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিসি কোম্পানি।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।

এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামে জনৈক মোঃ আব্দুল গাজী (৬৪) এর বসতবাড়িতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশি পরিচালনা করে।
এ সময় তার চার ঘর বিশিষ্ট বসত ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য জব্দ করার পর মাদক ব্যবসায়ী আসামি,মোঃ আব্দুল গাজী (৬৪), পিতা- মৃত রহিম চৌধুরী, সাং- রাওথা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ৫.৫ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃতকে নিরপেক্ষ স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উক্ত মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



আপনার মতামত লিখুন