খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টি-টোয়েন্টির শীর্ষ দশে মেহেদী

ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-রিশাদরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ
ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-রিশাদরা

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দারুণ পারফরম্যান্সে আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।

সিরিজসেরা মেহেদী হাসান ফিরেছেন বোলারদের শীর্ষ দশে। আর তাসকিন আহমেদ, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী। ৩ ম্যাচের সিরিজে নিয়েছেন ৮ উইকেট। গড়ে প্রতি ম্যাচে ২০ রানের কম খরচ করেছেন তিনি। সিরিজসেরা হওয়া এই স্পিনার টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এর আগে ২০২১ সালে প্রথমবার দশে ঢুকেছিলেন তিনি।

বোলারদের মধ্যে মেহেদীর সবচেয়ে কাছে আছেন তাসকিন আহমেদ। সিরিজে ৭ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার ৭ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ১১ নম্বর স্থানে। শীর্ষ বিশে বাংলাদেশের তৃতীয় বোলার রিশাদ। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠেছেন তিনি।

চলতি বছর টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন রিশাদ। এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবও। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন হাসান এবং ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন তানজিম।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে জাকের আলীর। ৮৫ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন তিনি।  আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে নতুন নজির স্থাপন করেছেন শীর্ষে থাকা ভারতের জসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৯০৪। ভারতীয় বোলারদের মধ্যে তার সমান রেটিং পয়েন্টের কীর্তি আছে কেবল রবিচন্দ্রন অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিন অবসর নিয়েছেন। আর আগামীকাল বক্সিং ডে টেস্টে খেলবেন বুমরাহ। ফলে তার এগিয়ে যাওয়ার সুযোগ আছে ভালোভাবেই।  টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১৫২ রান করে এই অজি ব্যাটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথ ফের ঢুকেছেন শীর্ষ দশে। আর প্রথম টেস্টে ভারতের জয়ে দারুণ ব্যাটিং করা লোকেশ রাহুল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪০তম স্থানে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।