খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৩, অস্ত্র-মাদক উদ্ধার ১৪৫ অভিযানে ৫৪ মামলা, থানায় সেবা নিলেন ১০৮৩ জন

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৩, অস্ত্র-মাদক উদ্ধার    ১৪৫ অভিযানে ৫৪ মামলা, থানায় সেবা নিলেন ১০৮৩ জন

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, বিদেশি মদ ও চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন জেলায় ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার ৫৯ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ে রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে খুন একটি, যৌতুকের কারণে হত্যা একটি, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনের পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৪২টি মামলা রয়েছে। পাশাপাশি ৬টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৮৩ জন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।