খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ মিছিল

গাজীপুর,প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার (২২সেপ্টেম্বর)সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতির বাজারে হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশির সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক এ্যাড.আবু জাফর সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল,তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান ও এরশাদ সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য রিপন ফকির,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য রেজাউল করিম মৃধা,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দসহ তেলিহাটি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।শ্রীপুরের মাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপশক্তিকে বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তেলিহাটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।বক্তারা আরো বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।জনগণের অধিকার রক্ষা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।