খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সচিবালয়ে আগুন

প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান নাহিদ ইসলাম। যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, আছি ভালোই, সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কি না-জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনদিনের সময় দেওয়া আছে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। কালকে কিছুটা জানতে পারবো ঘটনাটি। তিনি বলেন, ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে, সচিবালয়ে এভাবে আগুন লাগাটা। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। সেটা যদি না হয় এবং সচিবালয়ে যদি এরকম ঘটনা ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। এটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে আমরা বলতে পারবো। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।