খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শেষ ওভারের রোমাঞ্চে জিতলো সিলেট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
শেষ ওভারের রোমাঞ্চে জিতলো সিলেট

আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে হারের বৃত্তটা ভেঙেছিল সিলেট স্ট্রাইকার্স। পরের ম্যাচেও অব্যাহত থাকলো জয়ের ধারা। রবিবার খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করেছে সিলেট। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১৯ রানের। তরুণ রুয়েল মিয়া বোলিং করতে এসে চাপকে জয় করে সিলেটকে সাফল্য এনে দেন। ৫ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট কোয়ালিফায়ারে উঠার দৌঁড়ে খুব ভালোভাবেই টিকে থাকলো তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৮২ রান সংগ্রহ করে সিলেট। ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনার ব্যাটিং অর্ডারের মেরুদণ্ডটা পাওয়ার প্লেতেই ভেঙে দেয় সিলেট। ৬ ওভার আগেই ৪৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। মূলত উইলিয়াম বোসিস্টোর ৪০ বলে ৪৩ এবং মোহাম্মদ নওয়াজের ১৮ বলে ৩৩ রানের ইনিংসই মূলত ম্যাচে ফেরায় খুলনাকে। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১৯ রানের। দলের তরুণ পেসার রুয়েল চাপের মুহূর্তটা দারুণভাবে সামাল দেন। দুটি বাউন্ডারি হজম করলেও দুই উইকেট ফেলে দিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান তরুণ এই পেসার। খুলনার ইনিংস ১৭৪ রানে থামতেই সিলেট ৮ রানের জয় নিশ্চিত করে ফেলে।

সিলেটের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব, রুয়েল এবং রিচ টপলি দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন নাহিদুল ইসলাম। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরুতেই আবু হায়দার রনি ও নাসুম আহমেদ আঘাতে ১৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। শুরুতে রাকিম কর্নওয়ালকে (৪) বোল্ড করেন রনি। পঞ্চম ওভারে জর্জ মানসি (২) শিকার হন নাসুমের। তবে তৃতীয় উইকেটে রনি তালুকদারের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন জাকির। রনি ধীরে-সুস্থে খেললেও আরেকপ্রান্তে জাকির ছিলেন আগ্রাসী। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে রনি ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন। সবমিলিয়ে সিলেট নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন রনি ও জিয়াউর রহমান। একটি উইকেট নেন নাসুম আহমেদ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।