খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে উজ্জ্বল তামিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চট্টগ্রামে উজ্জ্বল তামিম

তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের ভালো খেলাটা স্বভাবসুলভ। চলতি বিপিএল চট্টগ্রামে গড়াতেই সুযোগ কাজে লাগালেন বাঁহাতি ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। করেছেন ৪৮ বলে ৬১ রান। দলও পেয়েছে অনবদ্য জয়। আগের ম্যাচেই রানের নহর বইয়ে দেওয়া ঢাকা ক্যাপিটালস আজ বৃহস্পতিবার গুটিয়ে গেছে মাত্র ১৩৯ রানে। ১৪০ রানের মামুলি লক্ষ্য তামিমের ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে।

বরিশালের নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থ। আউট হয়েছেন ৩ বলে ২ রান করে। দ্বিতীয় উইকেটে আজই বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে নিয়ে ৮০ বলে ১১৭ রানের জুটি করেন তামিম। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বরিশাল। ৬ চার এক ছক্কায় ৬১ রান করে আউট হন তামিম। থিসারা পেরেরার বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক। তৃতীয় উইকেটে জাহানদাদ খানকে নিয়ে ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটার। ৪ বলে ১৩ রানে উইকেটে ছিলেন জাহানদাদ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১ রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ। সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।