খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গোলবন্যায় হফেনহেইনকে ভাসাল বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
গোলবন্যায় হফেনহেইনকে ভাসাল বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে লড়াইটা বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুসেনের মধ্যে বেশ ভালোই জমে উঠেছে। যদিও দুই দলের মধ্যে এখন পয়েন্টের ব্যবধান চার। বুধবার রাতে ঘরের মাঠে হফেনহেইমকে পেয়ে ব্যবধানটা বাড়িয়ে নিতে পেরেছে বায়ার্নের ফুটবলাররা। হফেনহেইমের জালে রীতিমত গোল উৎসব করে ৫-০ গোলে জয়লাভ করেছে বায়ার্ন।

১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে এখন বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্ট রয়েছে তৃতীয় স্থানে। ম্যাচের শুরুতে ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল করে বায়ার্ন। ম্যাচের বয়স যখন ৬ মিনিট, তখন গোল করেন লেরয় সান। থমাস মুলারের অ্যাসিস্ট থেকে বল পেয়ে হফেনহেইমের জালে বল জড়ান সান। ম্যাচের ১২তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে ওয়ান-টু পাস করে করে নিয়ে গিয়ে দ্বিতীয় গোল করেন রাফায়েল গুয়েরেইরো।

৫ মিনিট পর আবারও গোল। এবারের গোলদাতা হ্যারি কেইন নিজে। কেইন পেনাল্টি থেকে গোলটি করেন। এ নিয়ে হ্যারি কেইন জার্মান বুন্দেসলিগায় ১৬তম গোল করলেন। এখনও পর্যন্ত যা এবারের মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ। আরও একটি রেকর্ড গড়লেন। বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ১২টি পেনাল্টি শ্যুট নিয়ে কোনোটি মিস করেননি কেইন। দ্বিতীয়ার্ধে গিয়ে আরও দুটি গোল করে বায়ার্ন মিউনিখ। ৪৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেরয় সান। ৬৬ মিনিটে শেষে গোলটি করেন সার্জ জিনাব্রি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।