খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‘আরও ৩-৪টা হামজা থাকলে দেশের জন্য ভালো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
‘আরও ৩-৪টা হামজা থাকলে দেশের জন্য ভালো’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করছেন। কোর্স শুরুর দিনে বাফুফের অনাবাসিক একাডেমি ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। পরবর্তীতে জামাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজার আগমন ও নিজের ক্লাব নিয়ে কথা বলেছেন। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলবে এটা দারুণ বিষয় সেটাই আগেই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আজ কোচিং কোর্স করতে এসে তিনি বলেন, ‘হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলে যা বিশাল ব্যাপার। হামজা ৩-৪টা থাকলে দেশের জন্য ভালো। সে আসছে, এটা সবার জন্য ভালো। জামাল ভূঁইয়া চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিবন্ধন জটিলতায় প্রথম পর্ব খেলতে পারেননি। ঢাকা আবাহনী শেষ মুহূর্তে পারিশ্রমিক কমানোয় তিনি রাজি হননি এবং পরবর্তীতে বাফুফের কাছে আবেদনও করেছিলেন এই অধিনায়ক। সেই আবেদনের এখনও সুরাহা হয়নি। প্রয়োজনে তিনি ফিফা-এএফসিতে যেতে চেয়েছিলেন। আজ সেই প্রসঙ্গটি উঠতেই তিনি বলেন, ‘দেখা যাক’।

 

লিগে এখনও নিবন্ধন না হলেও ব্রাদার্সের সঙ্গে কয়েকদিন অনুশীলন করেছেন জামাল। ব্রাদার্সের জার্সিতে সংবাদ সম্মেলনও করেছেন। এরপরও নিজের গন্তব্য নিয়ে সংশয় রেখে বলেন, আগামী দশ দিনের মধ্যে আমার গন্তব্য জানাব। বাংলাদেশের অধিনায়ক ঘরোয়া ফুটবল খেলছেন না। নভেম্বর উইন্ডো খেলেননি পারিবারিক কারণে। তবে ডেনমার্কে ফিটনেস ঠিক রাখার চেষ্টা চলমান রেখেছিলেন তিনি, ‘ডেনমার্কে এক ক্লাবে অনুশীলন করেছি। জামালকে কাছে পেয়ে ক্ষুদে ফুটবলাররা ছিল উচ্ছ্বসিত। জামালকে এই সাক্ষাতের কারণ সম্পর্কে বাফুফে সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন বলেন, ‘জামাল তরুণদের আইকন। সম্প্রতি তিনি পাঠ্যবইয়ে স্থান পেয়েছেন। তাই তাকে ক্ষুদে ফুটবলারদের সামনে আনা হলো যেন তারা আরও উদ্বুদ্ধ হয়। এএফসি এ লাইসেন্স কোচিং কোর্স করছেন ২৪ ফুটবলার। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও আছেন সেই দলে। তিনি এই কোর্সের জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতীয় ফুটবলারদের কোচিং কোর্স করার সুযোগ দেওয়ায় ফেডারেশনকে ধন্যবাদ। ফেডারেশন সহযোগিতা করায় ‘বি’ কোর্স করেছি, এখন ‘এ’ করছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।